Google Photos. How to use Google Photos. গুগল ফটোজ যেভাবে কাজে লাগাবেন

গুগল ফটোজ যেভাবে কাজে লাগাবেন গুগল ফটোজগুগল ফটোজঅনলাইনে ছবি সংরক্ষণ ও ভাগাভাগির সবচেয়ে জনপ্রিয় সেবা হলো গুগল ফটোজ। সহজে ও বিনা মূল্যে ব্যবহার করা যায় এটি। যত ইচ্ছা তত ছবি রাখা যায়। অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন, ট্যাব, আইফোন, আইপ্যাড, ম্যাক বা উইন্ডোজ কম্পিউটার—যেকোনো যন্ত্রে ব্যবহার করা যায়। সব মিলিয়ে ২০১৫ সালে চালুর পর ব্যবহারকারীরা দ্রুত সেবাটি গ্রহণ করেছেন। গুগল ফটোজে ছবি রাখার আকার হিসেবে ‘হাই কোয়ালিটি’ নির্বাচন করলে ব্যাকআপের জন্য অসীম জায়গা (স্টোরেজ) মিলবে। এর মানে যত ইচ্ছা ছবি রাখতে পারবেন। তবে ছবির আকার ১৬ মেগাপিক্সেলের বেশি হলে স্বয়ংক্রিয়ভাবে সেগুলোকে ১৬ মেগাপিক্সেলে সংকুচিত করে ফেলবে। ‘অরিজিনাল কোয়ালিটি’ অপশনটি নির্বাচন করলে কোনো সংকোচন ছাড়াই ছবি রাখা যাবে, তবে আপনার গুগল অ্যাকাউন্টের স্টোরেজ কোটা থেকে খরচ হতে থাকবে। গুগল অ্যাকাউন্টের স্টোরেজ কোটা ফুরিয়ে গেলে আর ছবি রাখতে পারবেন না। ফ্রি অ্যাকাউন্টের জন্য এই স্টোরেজ কোটা ১৫ গিগাবাইট। চাইলে অতিরিক্ত জায়গা কেনার সুযোগ আছে। চলুন দেখা যাক গুগল ফটোজে ছবি ব্যাকআপ করার পদ্ধতি। স্মার্টফোন বা ট্যাব থেকে * আইওএস বা অ্যান্ড্রয়েড-চালিত যন্ত্রে ‘গুগল ফটোজ’ অ্যাপটি নামিয়ে ইনস্টল করে নিন * অ্যাপটি চালু করে মেনু বোতাম (তিনটি অনুভূমিক রেখা) চাপুন * ‘সেটিংস’ নির্বাচন করুন * এরপর ‘ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক’ অপশন নির্বাচন করুন * ওপরের বোতাম ব্যবহার করে ব্যাকআপ চালু করুন কম্পিউটার থেকে * ‘গুগল ব্যাকআপ এবং সিঙ্ক’ সফটওয়্যার নামিয়ে ইনস্টল করুন (ঠিকানা: bit.ly/2FVGX7C) * সফটওয়্যারটিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন। * যে ফোল্ডারের ছবি নিয়মিত আপলোড করতে চান সেটি নির্বাচন করুন * হাই অথবা অরিজিনাল কোয়ালিটি নির্বাচন করুন * গুগল ফটোজে ছবি ও ভিডিও আপলোড করার অপশনটিতে ক্লিক করুন * গুগল ড্রাইভ থেকে ফাইল সিঙ্ক করবেন কি না, তা নির্বাচন করুন * ব্যাকআপ শুরুর জন্য ওকে করুন ।

Comments

Popular posts from this blog

যেভাবে জেনেটিক কোড আবিষ্কার হলো। How Genetic Code was Invented