‘এসইও শিখুন’।।। সার্চ ইঞ্জিন গুগল এবং বিং ওয়েব মাস্টার। SEO...
এসইও শিখুন: পর্ব ৩ ‘এসইও শিখুন’ নামে ধারাবাহিকের আজ তৃতীয় পর্বে থাকছে সার্চ ইঞ্জিন গুগল এবং বিং ওয়েব মাস্টার গাইডলাইনের বিভিন্ন নীতিমালা এবং ব্যবহারকারীর কথা মাথায় রেখে কীভাবে ওয়েবসাইট তৈরি করা হবে, সেসব বিষয়। এ বিষয়গুলো অনুসরণ করে আপনার ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনবান্ধব এবং সার্চ ইঞ্জিনের শাস্তি (পেনাল্টি) থেকে রক্ষা করতে পারবেন। গুগল ওয়েব মাস্টার গাইডলাইন মূলনীতি বা বেসিক প্রিন্সিপালস: ওয়েব পেজ তৈরি করুন ব্যবহারকারী বা ইউজারের জন্য, সার্চ ইঞ্জিনের জন্য নয়। ব্যবহারকারীর সঙ্গে কখনো প্রতারণা করবেন না। সার্চ ইঞ্জিন গাইডলাইন ভঙ্গ করে বিভিন্ন ধরনের স্প্যাম পদ্ধতি অনুসরণ করে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করার চেষ্টা করবেন না। আপনি সব সময় ইউজারদের জন্য কনটেন্ট তৈরি করুন। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে, আপনার কনটেন্ট টি কী ব্যবহারকারীর উপকারে আসবে? সার্চ ইঞ্জিন ছাড়া কী আপনার কনটেন্টটি গুরুত্বপূর্ণ? চিন্তা করুন যে, আপনি কী কী করলে ওয়েবসাইটকে আরও অনন্য বা ইউনিক, তথ্যসমৃদ্ধ ও ব্যবহারবান্ধব করা যাবে। কী কী জিনিস করা যাবে না: অটোমেটিক জেনারেটেড কনটেন্ট তৈরি করা। লিংক স্কিম ব্যবহার বা লিংকের অপব্যবহার ...