নিজের তথ্য নিজেরাই যেভাবে পাচার করছি আজকাল মোটামুটি সবার হাতেই স্মার্টফোন আছে। হোক সেটা দামি কিংবা কম দামি। এই দাম অবশ্য নিজের তথ্য নিজের হাতে অন্যের কাছে পাচার করার ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা রাখে না। দাম যেমনই হোক, আপনি এই স্মার্টফোন দিয়েই নিজের বড় সর্বনাশটা করছেন। নিজের নাম-পরিচয়, ছবি, পছন্দ, ভৌগোলিক অবস্থান, ব্যাংক হিসাব লেনদেনের তথ্য, ঠিকানা; অর্থাৎ যাপিত জীবনের বড় অংশের কথা নীরবে অন্যকে জানিয়ে দিচ্ছেন। মনে হতে পারে, কীভাবে? আমি তো কখনো কাউকে কোনো তথ্য জানাইনি। আপনি এক অর্থে ঠিক। কারণ আপনি কাউকে যেচে পড়ে তথ্য দিয়ে আসেননি। প্রতিষ্ঠানগুলো আপনাকে ফ্রিতে কিছু সুবিধা দেওয়ার নামে তথ্যগুলো নিয়ে নিচ্ছে। উদাহরণ দিলে স্পষ্ট হবে বিষয়টি। এই সময়ে ফেসবুক ব্যবহার করেন না, এমন মানুষের সংখ্যা বেশ কম। আপনি কি জানেন, গুগলের প্লে স্টোর থেকে যখন ফেসবুক অ্যাপটি নামান, তখন কতগুলো তথ্য তাদের দিয়ে দেন? এই অ্যাপ দেওয়ার বিনিময়ে ফেসবুক আপনার ডিভাইস ও অ্যাপের যাবতীয় তথ্য, আপনার পরিচয়, আপনার ফোনে থাকা নম্বর, নিজের ভৌগোলিক অবস্থান, ক্যামেরা ও মিডিয়ায় থাকা ছবি-ভিডিও-ফাইলের তথ্য, কোন ডিভাইস থেকে কোথায় কাকে কল ...